কক্ষপথে মহাকাশযানে জ্বালানি ভরা যাবে

২৯ সেপ্টেম্বর, ২০১৯ ২২:৪৫  
সম্প্রতি স্পেসএক্স স্টারশিপ প্রোগ্রামের আপডেট জানানোর সময় ইলন মাস্ক এই যানের সাহায্যে মঙ্গলে পৌছানোর পরিকল্পনার অংশ তুলে ধরেন। এতে একটি আলাদা মহাকাশযান থাকবে, যা পৃথিবীর কক্ষপথে আরেকটি গ্রহে যাওয়ার জন্য অন্য মহাকাশযানকে জ্বালানি সরবরাহ করতে পারবে। খবর এনগ্যাজেট। ইলন মাস্ক মানুষকে একাধিক গ্রহে বসবাসকারী হিসেবে প্রতিষ্ঠিত করতে তার লক্ষ্য পূরণের কথা বর্ণনা করেন। তিনি বলেন মঙ্গলে যাওয়ার জন্য অন্যতম প্রতিবন্ধকতা হলো স্টারশিপের জ্বালানি। এই দীর্ঘ পথের জন্য এখন পর্যন্ত একবারে জ্বালানি নিয়ে মঙ্গলে যাওয়ার মতো স্টারশীপ তৈরি করা সম্ভব হয়নি। তাই স্টারশিপ প্রোগ্রামের আওতায় এই দ্বিতীয় স্টারশিপ রাখা হচ্ছে, যা প্রধান স্টারশীপকে পৃথিবীর কক্ষপথ থেকে বের হয়ে যাওয়ার আগে জ্বালানি সরবরাহ করবে। এক্ষেত্রে পৃথিবী থেকে উড্ডয়নের জন্য প্রধান স্টারশিপটির ‘সুপার হেভি’ বুস্টার লাগবে। আর দ্বিতীয় ভেহিকলটি তার র‍্যাপ্টর ইঞ্জিনকে ব্যবহার করে চাঁদ থেকেই উড্ডয়ন করতে পারবে। ডিবিটেক/বিএমটি