ইনফিনিক্স মোবাইলে যুক্ত হলেন মনজুরুল কবির

৭ এপ্রিল, ২০২০ ১৬:৪৯  
ইনফিনিক্স মোবাইল বাংলাদেশে যুক্ত হলেন মনজুরুল কবির সুজন। ট্রানশান হোল্ডিংস লিমিটেডের ইনফিনিক্স মোবাইল বাংলাদেশের হেড অব মার্কেটিং হিসেবে কাজ শুরু করেছেন তিনি।
নব নিযুক্ত ইনফিনিক্স মোবাইল বাংলাদেশের হেড অব মার্কেটিং মনজুরুল কবির সুজন বলেন, ‘ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ চলতি বছরে বেশ কিছু ভালো হ্যান্ডসেন্ট নিয়ে কাজ করবে। ক্রেতাবান্ধব হবে ইনফিনিক্সের হ্যান্ডসেটগুলো। আমি ১ এপ্রিল থেকেই কাজ শুরু করেছি, গুছিয়ে নিচ্ছি সব কাজ। আশা করছি, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই আমরা কাজে ফিরব।
প্রসঙ্গত, মনজুরুল কবির সুজন পড়াশোনা করেছেন অস্ট্রেলিয়ার সিডনি থেকে এমবিএ (মার্কেটিং)। এ ছাড়াও তিনি মার্কেটিংয়ের ওপর ট্রেনিং করেছেন থাইল্যান্ড, মালয়েশিয়া, ভারতসহ আরো অনেক দেশে। মনজুরুল কবির দীর্ঘদিন বাংলাদেশের মোবাইল ডিভাইস সেক্টরে সুনামের সঙ্গে জড়িত। তার অভিজ্ঞতার পাল্লাটাও বেশ মজবুত। হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ (বাংলাদেশ) এ দীর্ঘ ৫ বছরের বেশি সময় ধরে কাজের অভিজ্ঞতা আছে। সেখানে ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত কাজ করেন সিনিয়র মার্কেটিং ম্যানেজার হিসেবে। অভিজ্ঞতা আছে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত দুই বছর জি ফাইভ মোবাইলে মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করার।