আপেক্ষিকতার তত্ত্ব নিয়ে এআই লিখলো কবিতা

১ ডিসেম্বর, ২০২২ ০১:৫০  
প্রযুক্তি জগতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ল্যাঙ্গুয়েজ মডেল ‘জিপিটি ৩’ -এর অভিষেক হয়েছে ২০২০ সালে। যে কোনো কাঠামোয় লেখার সক্ষমতার জন্য দ্রুত পরিচিতি পেয়েছে এআইটি। এই সক্ষমতাকে আরো পরিশীলিত করে এই পরিবারে এসেছে নতুন মডেল ‘টেক্সট-দ্যভিঞ্চি-০০৩’ । এই মডেলটি এরই মধ্যে পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব নিয়ে কবিতা লিখে বেশ সাড়া ফেলেছে। ল্যাঙ্গুয়েজ মডেলটিতে নতুন আপগ্রেড আসতে না আসতেই ব্যবহারকারীরা আবিষ্কার করলেন, সুর-তালে গাওয়ার মতো গান আর কবিতা লিখতে পারছে জিপিটি-৩ । আপগ্রেড আসার পর গবেষণা সংস্থার ‘ওপেন এআই’ এর বাণিজ্যিক পণ্য জিপিটি-৩ দিয়ে ব্রিটিশ কবি জন কিটসের ধাঁচে কবিতা লিখিয়ে নিয়েছেন এক ব্যবহারকারী। এআইটিকে কবিতা আকারে আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব সহজ ভাষায় ব্যাখ্যা করতে বলেছিলেন আরেক ব্যবহারকারী; নিরাশ করেনি এই কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী। ব্যবহারকারীর নির্দেশনা ছিল- আইনস্টাইনের সাধারণ আপেক্ষিক তত্ত্ব সহজ ভাষায় কিন্তু সঠিকভাবে ব্যাখ্যা করে, অন্তমিল বজায় রেখে ছোট আকারের কবিতা লেখার: উত্তরে এআই ১২ লাইনের কবিতা লিখেছে অন্তমিল বজায় রেখেই।

If you want to understand Einstein's thought

It's not that hard if you give it a shot

General Relativity is the name of the game

Where space and time cannot remain the same

Mass affects the curvature of space

Which affects the flow of time's race

An object's motion will be affected

By the distortion that is detected

The closer you are to a large mass

The slower time will seem to pass

The farther away you may be

Time will speed up for you to see

সৃজনশীল কাজের বেলায় জিপিটি-৩ এখন পর্যন্ত আশানরূপ ফল দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রযুক্তিবিষয়ক সাইট আর্স টেকনিকা জানিয়েছে, কেবল অনলাইনের উন্মুক্ত তথ্য-উপাত্ত থেকে নয়, এআইটিকে বই পড়িয়ে প্রশিক্ষণ দিয়েছেন এর নির্মাতারা। ব্যবহারকারীর নির্দেশনা পড়তে পড়তেই পরিসংখ্যানের ভিত্তিতে পরিচিত শব্দের মধ্যে সম্পর্ক চিহ্নিত করে লেখার পরবর্তী শব্দ আঁচ করার চেষ্টা করে এটি। তবে, সীমাবদ্ধতাও আছে জিপিটি-৩-এর। এআইটির সঠিক তথ্য দেওয়ার সক্ষমতা সময়ের সঙ্গে বাড়লেও, এখনও ভুল তথ্য তৈরি করে এই কৃত্রিম বুদ্ধিমত্তা। ফলে চাইলেও সবক্ষেত্রে এর প্রয়োগ করতে পারছেন না এর নির্মাতারা। ওপেন এআই জিপিটি-৩ এর আরও শক্তিশালী উত্তরসূরী জিপিটি-০৪ নিয়ে কাজ করছে বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। তবে, এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি গবেষণা সংস্থাটি।