আগেভাগেই এলো অ্যান্ড্রয়েড ১১

২০ ফেব্রুয়ারি, ২০২০ ২০:০৯  
সাধারণ প্রতি বছরের মার্চে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণের ডেভেলপার বিল্ড ছেড়ে থাকে। কিন্তু এবার সেই নির্ধারিত সময়ের আগেই চলে এলো টেক জায়ান্ট গুগলের হালনাগাদ মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১১। নতুন এই সংস্করণে যোগ করা হয়েছে ফোল্ড করা যায় এমন স্মার্টফোন ও স্ক্রিনের উপযোগী বিশেষ ফিচার, ক্যামেরা সফটওয়্যারে নতুন সংযুক্তি, গোপনীয়তার নিরাপত্তাভিত্তিক বিভিন্ন টুল, আরও সুবিধাজনক অ্যাপ প্রকৃতি, ৫জি সংশ্লিষ্ট কিছু উন্নয়নসহ আরও বেশ কিছু বৈশিষ্ট্য। ইতোমধ্যেই প্রকাশ করা হছে এর পরীক্ষামূলক সংস্করণ। এখন অ্যাপ ডেভেলপাররা চাইলেই এই প্রিভিউ সংস্করণটি ডাউনলোড করে ব্যবহার করে দেখতে পারছেন। ব্যবহার করে যাচাইবাছাই করে গুগলকে অবহিত করবেন এর ভালোমন্দ ও দোষগুণ সম্পর্কে। তাদের ফিডব্যাক নিয়েই অ্যাপে প্রয়োজনীয় সংশোধন এনে নতুন এই সংস্করণটি চূড়ান্তভাবে সাধারণ ব্যবহারকারীদের জন্য প্রকাশ করবে গুগল।