অডিও’র পর ভিডিও মিউট চালু করলো গুগল মিট

২৩ অক্টোবর, ২০২১ ১০:৩৭  
গ্রুপ কলের ক্ষেত্রে অডিও’র পর ‘ভিডিও মিউট’ অপশন যুক্ত করেছে গুগল মিট। এর ফলে ফলে গুগল মিটে এখন হোস্ট প্রয়োজনে অংশগ্রহণকারীর মাইক্রোফোন ও ক্যামেরা দুটোই অফ করে দিতে পারবেন। নির্দিষ্ট করে দেওয়া কিছু অংশগ্রহণকারীর ক্ষেত্রেও এই সুযোগ থাকছে। ফলে অংশগ্রহণকারী চাইলেও তার ক্যামেরা অন করতে পারবেন না। এদিকে ২২ অক্টোবর রি-পেইড রিলিজ ডোমেইন চালু করেছে গুগণ। আর শেডিউল করা রিলিজ ডোমেইনগুলোর অ্যাকসেস শুরু হবে ১ নভেম্বর। লকের এই সুবিধা উচ্ছৃঙ্খল অংশগ্রহণকারীদের নিয়ন্ত্রণে সহায়ক হবে বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যম এনগেজেট। খবরে জানানো হয়েছে, কেউ যদি গুগল মিটের অ্যান্ড্রয়েড বা আইওএসের এমন কোনও সংস্করণ ব্যবহার করে যেখানে অডিও এবং ভিডিও লক সাপোর্ট করে না তাদের ক্ষেত্রে হোস্ট এই ফিচার চালু করা মাত্র তারা কল থেকে বাদ পড়ে যাবে। একইসঙ্গে তাদের অ্যাপ আপডেট করার জন্য জানানো হবে। এছাড়া এর মাধ্যমে হোস্ট কোনও নির্দিষ্ট ব্যক্তিকে বারবার অংশগ্রহণ করতে উৎসাহ দিতে পারবেন।