ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৫, আহত ১০
ফরিদপুর: ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে আধা ঘণ্টার ব্যবধানে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে কানাইপুরের তেঁতুলতলা এলাকায় বালুবোঝাই ট্রাক উলটে অটোরিকশার এক নারী যাত্রী ও তার সাত বছর বয়সি ছেলে নিহত হয়েছেন। অন্যদিকে, মধুখালীর আরকান্দী এলাকায় বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। দুই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের উদ্ধার করে […] The post ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৫, আহত ১০ first appeared on Sarabangla | Breaking News | Sports | E

ফরিদপুর: ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে আধা ঘণ্টার ব্যবধানে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে কানাইপুরের তেঁতুলতলা এলাকায় বালুবোঝাই ট্রাক উলটে অটোরিকশার এক নারী যাত্রী ও তার সাত বছর বয়সি ছেলে নিহত হয়েছেন। অন্যদিকে, মধুখালীর আরকান্দী এলাকায় বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। দুই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ৩টার দিকে দুর্ঘটনা দু’টি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কানাইপুর থেকে ফরিদপুর শহরের দিকে যাচ্ছিল একটি অটোরিকশা। সেটি কানাইপুরের তেঁতুলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উলটে পড়ে। এ সময় অটোরিকশা ছাড়াও একটি প্রাইভেটকারও ট্রাকটির নিচে চাপা পড়ে। এতে অটোরিকশার দুই যাত্রী নিহত হন। দুর্ঘটনায় প্রাইভেটকারের চার যাত্রী আহত হন। এ ছাড়া অটোরিকশাচালক ও প্রাইভেটকারের এক যাত্রী ট্রাকের নিচে আটকা পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাদের উদ্ধার করেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশার ওই দুই যাত্রীকে মৃত ঘোষণা করেন।
নিহত দু’জন হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পলাশ মিয়ার স্ত্রী সুমি বেগম (৩২) ও তার ছেলে শাওন (৭)।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনায় প্রাইভেটকারের পাশাপাশি একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতালে নেওয়ার পর মা ও ছেলের মৃত্যু হয়। এ ছাড়া আরও তিনজন আহত আছেন, তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
এদিকে মধুখালীর আরকান্দী এলাকায় সাতক্ষীরা থেকে ঢাকাগামী কিংফিশার পরিবহণের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ফরিদপুর থেকে মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা তিন শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় আরও চারজন আহত হন।
মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামীম রেজা জানান, মাগুরা জেলা থেকে সাত শিক্ষার্থী সকালে ফরিদপুরে একটি কর্মশালায় যোগ দিতে এসেছিলেন। কর্মশালা শেষে অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা। ওই শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।
আহত ব্যক্তিদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার কারণে ঢাকা-খুলনা মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
The post ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৫, আহত ১০ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





