ছয় বছর পারফরম্যান্স নিশ্চয়তায় ইনফিনিক্স হট ৭০

ছয় বছর পারফরম্যান্স নিশ্চয়তায় ইনফিনিক্স হট ৭০
১২ মে, ২০২৬ ১২:৩৩  

দেশের বাজারে নতুন ‘হট ৭০’ স্মার্টফোনে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স ও টেকসই ডিজাইনের নিশ্চয়তা দিচ্ছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। প্রতিষ্ঠানটির দাবি, ফোনটি টানা ৭২ মাস বা ৬ বছর পর্যন্ত সাবলীল পারফরম্যান্স দিতে সক্ষম হবে।

ফোনটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি-১০০ আলটিমেট চিপসেট, ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। এছাড়া ‘বাইপাস চার্জিং’ ও ‘সেলফ-হিলিং’ প্রযুক্তি ব্যবহারের ফলে দীর্ঘ সময় ব্যবহারের পরও ব্যাটারির কার্যক্ষমতা ভালো থাকবে।

টেকসই গড়নের জন্য ফোনটি এসজিএস ড্রপ টেস্ট সার্টিফায়েড। ফলে ১.৫ মিটার উচ্চতা থেকে পড়ে গেলেও বড় ধরনের ক্ষতির আশঙ্কা কম। পাশাপাশি ধুলোবালি ও পানির ঝাপটা থেকে সুরক্ষায় এতে রয়েছে IP65 রেটিং। ফোনের ভেতরের আর্দ্রতা ও ধুলিকণা পরিষ্কারে যুক্ত করা হয়েছে ‘ইন্টেলিজেন্ট ড্রেন অ্যান্ড ডাস্ট ইজেকশন’ প্রযুক্তি।

ফোনটিতে ‘নিউ ফোলাক্স এআই’ সুবিধাও রয়েছে। এর ‘ওয়ান-ট্যাপ এআই ফ্ল্যাশমেমো’ ব্যবহার করে সহজেই গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করা যাবে।

ইনফিনিক্স হট ৭০ বাজারে পাওয়া যাচ্ছে ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণে ১৮ হাজার ৯৯৯ টাকা এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণে ২১ হাজার ৯৯৯ টাকায়।

ডিবিটেক/আইএইচএম/এমইউ