‘করোনা ট্রেসার বিডি’ অ্যাপ ডাউনলোড লাখ ছাড়ালো

৭ জুন, ২০২০ ১৮:২৫  
করোনা ভাইরাসের বিস্তার রোধে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ‘করোনা ট্রেসার বিডি’ অ্যাপ। বৃহস্পতিবার অ্যাপটি উন্মুক্ত করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ৪ জুন গুগল প্লে স্টোরে প্রকাশ করার ৩ দিন পার না হতেই ‘করোনা ট্রেসার বিডি’ অ্যাপের ডাউনলোড এক লাখ ছাড়িয়েছে। ৬.১ মেগাবাইট সাইজের অ্যাপটি এখন ১.০.১১ ভার্সনে পাওয়া যাচ্ছে। পরীক্ষামূলকভাবে চালু হওয়া অ্যাপটির আপডেট ভার্সন খুব শিগগিরই পাওয়া যাবে বলে জানা গেছে। তথ্যপ্রযুক্তি বিভাগ বলছে, করোনায় আক্রান্ত রোগীদের সংস্পর্শে আসা ব্যাক্তিদের শনাক্তে ‘করোনা ট্রেসার বিডি’ অ্যাপস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্লুটুথ ও জিপিএসের মাধ্যমে ব্যবহারকারীর বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে অ্যাপসটি জানিয়ে দেবে তিনি করোনা আক্রান্ত কারো কাছাকাছি ছিলেন কিনা। এর পাশাপাশি ব্যবহারকারীরা পাবে বিভিন্ন পরামর্শ।