৭ অক্টোবর ডিএফজি অনলাইন লুডু টুর্নামেন্ট

৩০ সেপ্টেম্বর, ২০২০ ১৫:৪৯  
প্রথমবারের মতো অনলাইন আন্তর্জাতিক লুডু টুর্নামেন্টের আয়োজন করলো আলিবাবা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ। নিজেদের অ্যাপের গেমিং প্ল্যাটফর্ম ‘ডিএফজি’-তে আয়োজিত এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে আগামী ৭ থেকে ৯ অক্টোবর। নকআউট পর্বের এই খেলায় ৭টির বেশি ম্যাচে জিততে হবে খেলোয়াড়কে। টুর্নামেন্টে ৩০ জন বিজয়ীর জন্য থাকছে ২ লাখ টাকার প্রাইজ পুল। এতে প্রথম বিজয়ীর জন্য পুরষ্কার থাকছে এক লক্ষ টাকার ভাউচার। দ্বিতীয় বিজয়ী পাবে ১০ হাজার, তৃতীয় বিজয়ীর ৭ হাজার এবং চতুর্থ বিজয়ীর জন্য থাকছে ৫ হাজার টাকার সমমূল্যের ভাউচার। এছাড়াও পরবর্তী বিজয়ীদের জন্য থাকছে ৩ হাজার টাকার ভাউচার। লুডু লাখপতি টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহীদের দারাজ অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে আগামী ১ থেকে ৫ অক্টোবরের মধ্যে।