৪ অক্টোবরের মধ্যে ভর্তি হতে হবে পলিটেকনিকে

৩ সেপ্টেম্বর, ২০২০ ০৩:৪১  
আগামী ৪ অক্টোবরের মধ্যে প্রথম ধাপে নির্বাচিত আবেদনকারীদের পলিটেকনিকে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি হতে হবে। ভর্তি নিশ্চায়ন না করলে প্রথম পর্যায়ের সিলেকশন এবং আবেদন বাতিল হবে। কিন্তু দ্বিতীয় ধাপে তারা আবেদন করতে পারবে। জানা গেছে, মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ, নগদ ও টেলিটকের মাধ্যমে ৩৮৫ টাকা ফি জমা দিয়ে মনোনয়ন পাওয়া শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চায়ন করতে হবে। এরআগে গত রোববার (৩০ আগস্ট) ওয়েবে বাংলাদেশ কারিগরি বোর্ডের অধীনে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হওয়ার জন্য প্রথম দফায় মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়। বাংলাদেশ কারিগরি বোর্ডের ওয়েবসাইট btebadmission.gov.bd এবং bteb.gov.bd তে ফল প্রকাশ করা হয়।