২৫ লাখে নতুন সেডান! ৫ বছরের বিক্রয়োত্তর সেবা
করোলা এক্সজিও'র বাজার ধরতে ৫ বছরের ওয়ারেন্টি নিয়ে দুইটি নতুন গাড়ি বাংলাদেশের বাজারে অবমুক্ত করেছে চ্যাংগ্যান অটো বাংলাদেশ। এর মধ্যে ২৫ লাখ টাকায় এলসভিন মডেলের সেডান এবং ৬০ লাখ টাকায় হান্টার মডেলের ডাবল কেবিন পিকআপ অবমুক্ত করা হয়। তবে অবমুক্তর পরই মাত্র ২৬ লাখ টাকায় সানরুফসহ এলসভিন গাড়িটি নজর কেড়েছে অভ্যাগত অতিথিদের।
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও এর র্যাগস ব্যাবিলনিয়ায় এই ঘোষণা দেয়া হয়। জানানো হয়, ভারতের ভবানীপুর তৈরি গাড়িতে রয়েছে এসইউভির সব সুবিধা। কিন্তু মাত্র ১২ হাজার কম্পোনেন্ট থাকায় গাড়িটি ইভি থেকে এক ধাপ এগিয়ে। গাড়িতে নতুন ‘রিভ’ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলে অনুষ্ঠানে দীর্ঘ উপস্থাপনায় জানিয়েছেন ডিএইচএস অটোস লিমিটেড-এর ডিভিশনাল ডিরেক্টর ইমরান জামান খান।
তিনি বলেন, “চ্যাংগান বাংলাদেশ এর শুভযাত্রা ও সেরামানের এইসকল গাড়ির লাইনআপের উদ্বোধনী পর্বে উপস্থিত হতে পেরে আমি সত্যিই আনন্দিত। স্থায়ী নিরাপত্তা'র প্রতি চ্যাংগান-এর প্রতিশ্রুতি সকলের সামনে আজ স্পষ্ট এবং বাংলাদেশে এই প্রতিফলন ঘটবে বলে আমি আশাবাদী।

এর আগে ডিএইচএস অটোস চিফ বিজনেস অফিসার আরমান রশীদ চ্যাংগান-এর সর্বশেষ মডেলগুলোর মধ্যে বলেন, “হান্টারে রয়েছে প্রশস্ত কেবিন ও ১ টন ক্ষমতার কার্গো-স্পেস। প্রতিটি হান্টার ও এলসভিন-এর সাথে রয়েছে ৫ বছরের ওয়ারেন্টি ও বিনামূল্যে পরিষেবা।”
অনুষ্ঠানে জানানো হয়, এলসভিন ও হান্টারকে উন্নত প্রযুক্তিসম্পন্ন ও নির্ভরযোগ্য করে তোলার জন্য নতুন করে ডিজাইন করা হয়েছে । নতুন এলসভিন-এ রয়েছে ১.৫ লিটার ইঞ্জিন, ডিসিটি ট্রান্সমিশন, অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল এবং এবিএস ও ইবিডি প্রযুক্তি। অন্যদিকে হান্টার একটি ২.০ লিটার টার্বো-ডিজেল ইঞ্জিন, ফোর হুইল ড্রাইভ এবং ইএসপি ও এবিএস-সহ অন্যান্য অত্যাধুনিক ব্রেকিং সিস্টেমের সাথে সজ্জিত।

প্রসঙ্গত, ১৫৭ বছর ধরে অটোমোবাইল শিল্পে অভূতপূর্ব অবদান রেখে চীনের শীর্ষ চারটি অটোমোবাইল প্রতিষ্ঠানের মধ্যে চ্যাংগান তাদের ব্যবসায়িক কার্যক্রম বজায় রেখেছে। বিশ্বব্যাপী ৬০টিরও অধিক দেশে এক লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি দক্ষ কর্মী দ্বারা চ্যাংগান তাদের সেবা পৌঁছে দিচ্ছে। ‘স্থায়ী নিরাপত্তা’ দর্শনে বিশ্বাসী চ্যাংগান বর্তমানে তাদের সেরা গাড়িগুলো নিয়ে বাংলাদেশে তাদের যাত্রা শুরু করতে যাচ্ছে।





