২০২১ সালে ইন্টারনেট এক্সপ্লোরার বন্ধ করবে মাইক্রোসফট

১৮ আগষ্ট, ২০২০ ১৭:২৪  
প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে পরিষেবা দিয়ে চলেছে ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার। আগামী বছর ১৭ই আগস্ট মাইক্রোসফট অ্যাপে ইন্টারনেট এক্সপ্লোরার ১১-এর সাপোর্ট বন্ধ করে দেবে। মাইক্রোসফট জানিয়েছে, শুধু ইন্টারনেট এক্সপ্লোরার নয়, আগামী বছরের ৯ই মার্চ মাইক্রোসফট বিদায় জানাবে তার এজ ব্রাউজারকেও। মাইক্রোসফ্ট সাপোর্ট বন্ধ করে দিলে হয় ইন্টারনেট এক্সপ্লোরার কাজ করা বন্ধ করবে অথবা মাইক্রোসফ্ট ৩৬৫ অ্যাপ ব্যবহার করার সময় ইউজাররা ডাউনগ্রেড অভিজ্ঞতার মুখোমুখি হবে। ইউজাররা বেশ কিছু ফিচার অ্যাক্সেস করতে পারবেন না। তবে ইন্টারনেট এক্সপ্লোরার ১১-এর ব্যবহারকারীদের ততটাও আশঙ্কার কারণ নেই। কারণ, মাইক্রোসফট তাদের ব্লগ পোস্টে বলেছে, যেসমস্ত ইউজারের আইএ-১১ অ্যাপ্লিকেশন এবং বিনিয়োগে নিজস্ব উত্তরাধিকার রয়েছে, তারা বিনা বাধায় এটির ব্যবহার চালিয়ে যেতে সক্ষম হবেন।