২ মার্চ পুঁজি বাজারে যাচ্ছে ওয়ালটন
আগামী ২ মার্চ পুঁজি বাজারে আসছে ওয়ালটন। ওই দিন বিকেল ৫টা থেকে শুরু হবে বিডিং। শেয়ার বিডিং চলবে ৭২ ঘণ্টা। এদিকে ২০৩২ সাল পর্যন্ত ১০ শতাংশ কর্পোরেট ট্যাক্স মওকুফ পেয়েছে ‘আমাদের পণ্য’ খ্যাত এই প্রতিষ্ঠানটি।
সঙ্গত কারণে শুরু থেকেই বাজারে চাহিদা থাকবে ওয়ালটনের শেয়ারের, বলছিলেন, ওয়ালটন নির্বাহী পরিচালক উদয় হাকিম। তিনি জানান, বুক বিল্ডিং পদ্ধতিতে অনলাইনে বিডিং হবে। এর মাধ্যমে বাজার থেকে একশ’ কোটি টাকা পুঁজি সংগ্রহ করবে ওয়ালটন।
এদিকে আগামী ১ মার্চ উন্মোচিত হবে দেশে তৈরি ‘অল ইন ওয়ান পিসি’এবং নিজস্ব উদ্ভাবিত টিভি অপারেটিং সিস্টেম রেজভি অপারেটিং সিস্টেম। গাজীপুরের কারখানায় এই প্রযুক্তি পণ্য দুটি উন্মোচন করবে ওয়ালটন। ওই দিনিই চালু হবে ওয়ালটনের নবনির্মিত সর্বাধুনিক প্রযুক্তির এলিভেটর বা লিফট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। এছাড়াও নিজেদের তৈরি স্মার্টফোন যুক্তরাষ্ট্রে রপ্তানি শুরু করবে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ওয়ালটনের এই গৌরবময় অভিযাত্রার উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক।
মেড ইন বাংলাদেশ অভিযাত্রার নতুন এই অধ্যায় নিয়ে ডিজিবাংলা-কে বলেন, ওয়ালটন নির্বাহী পরিচালক উদয় হাকিম বলেন, নতুন আরওএস এর ফলে ওয়ালটন টিভিতে নতুন মাত্রা যোগ হবে। দ্রুত চ্যানেল পরিবর্তনের পাশাপাশি ছবি হবে আরো জীবন্ত।