১৮ জানুয়ারি ১৮ হাজার কর্মী ছাঁটাই করবে অ্যামাজন!

৫ জানুয়ারি, ২০২৩ ১০:১১  
ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে আরও ১৮ হাজারের বেশি কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের সর্ববৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। ছাঁটাইয়ের কথা জানিয়ে কর্মীদের নোট পাঠিয়েছেন অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্ডি জ্যাসি। নোটে বলা হয়, ১৮ জানুয়ারি চাকরি হারানোর বিষয়টি জানতে পারবেন কর্মীরা। যুক্তরাষ্ট্র সময় বুধবার কোম্পানিটির পক্ষ থেকে কর্মীদের কাছে এই বার্তা পাঠানোর খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম। কর্মী ছাঁটাই নিয়ে ওই বিবৃতিতে কোম্পানিটির সিইও লিখেছেন, ‘নভেম্বরে আমরা শ্রমিক কমিয়েছি। আমরা আবারও ১৮ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছি।’ তবে কোন অঞ্চলের কর্মীদের ছাঁটাই করা হবে, তা নিয়ে বিবৃতিতে স্পষ্ট করে কিছু জানাননি অ্যান্ডি। সদ্য বিদায় নেয়া বছরের নভেম্বরেও ১০ হাজার কর্মীকে ছাঁটাইয়ের কথা জানিয়েছিলো অ্যামাজন। আর ওই বছরের সেপ্টেম্বর নাগাদ বিশ্বজুড়ে অ্যামাজনে কর্মরত ছিলো ১৫ লাখ ৪০ হাজার স্থায়ী কর্মী ।