১৬ মে থেকে ‘বার্তা’ পাঠাবে হোয়াটসঅ্যাপ
চলতি বছরের শুরু থেকেই 'বিতর্কিত' প্রাইভেসি পলিসি নিয়ে কাঠগড়ায় ,ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। নতুন প্রাইভেসি পলিসি সম্পর্কে ধোঁয়াশা থাকার কারণে অনেকেই এই অ্যাপ ছেড়ে টেলিগ্রাম ও সিগন্যালের মতো মেসেজিং অ্যাপ ব্যবহার শুরু করেছেন।
শেষমেশ বিতর্কের মুখে প্রাইভেসি পলিসি সংশোধনের সময়সীমা পিছিয়ে দিয়েছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
থমে 8 ফেব্রুয়ারি নতুন প্রাইভেসি পলিসি প্রকাশ করার দিনক্ষণ ঘোষণা করেছিল। তার পরই বিশ্বব্যাপী ব্যবহারকারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
'বিতর্কিত' সেই হোয়াটস অ্যাপ প্রাইভেসি পলিসি-র দিন বেধে দেয়া হয় ১৫ মে। যদিও কয়েকদিন আগেই এই প্রাইভেসি পলিসির সময়সীমা পাকাপাকিভাবে বাতিল করা হয়েছিলো।
এই কারণেই ১৫ মে থেকে নতুন প্রাইভেসি পলিসি প্রকাশ হলেও তা মেনে নেওয়া বাধ্যতামূলক নয়। তবে যারা নতুন শর্তাবলী গ্রহণ করতে পারেননি তারা রাত পোহালেই "অবিরাম" রিমাইন্ডার পেতে শুরু করবেন।
এরপরও যারা শর্তমানবেন না তারা চ্যাট তালিকা দেখতে অক্ষম হওয়া থেকে শুরু করে এবং ভিডিও কল এবং বার্তা না পাওয়ার সমতো সমস্যায় পড়বেন। তবে কোনও অ্যাকাউন্ট মোছা হবে না।
সংস্থাটি জানিয়েছে, অ্যাপটির দুই বিলিয়ন ব্যবহারকারীর বেশিরভাগই ইতিমধ্যে ইতোমধ্যে গ্রহণ করেছেন।