১১তম প্রজন্মের লাইগার লেক সিপিইউ ঘোষণা করলো ইন্টেল

৩ সেপ্টেম্বর, ২০২০ ০২:২৬  
ল্যাপটপের জন্য আনুষ্ঠানিকভাবে ১১তম প্রজন্মের টাইগার লেক প্রসেসরের ঘোষণা দিয়েছে ইন্টেল। এতে থাকছে নতুন ইন্টিগ্রেটেড এক্সই গ্রাফিক্স, থান্ডারবোল্ট ৪ সমর্থন, ওয়াইফাই ৬ এবং আগের লেক আইস প্রসেসরের চেয়ে অধিক পারফরমেন্স ও ব্যাটারি ব্যাকআপ। খবর দ্য ভার্জ। বিশ্বের শীর্ষস্থানীয় চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে নতুন এই প্রসেসর পাতলা ও হালকা ল্যাপটপের ক্ষেত্রে সবচেয়ে ভালো প্রসেসর হবে। ইউ সিরিজ এবং ওয়াই সিরিজে মোট নয়টি চিপ উন্মোচিত করা হবে। এর মধ্যে বেইজ স্পিড ৩.০ গিগাহার্টজ, ৪.৮ গিগাহার্টজ পর্যন্ত সর্বোচ্চ সিঙ্গেল কোর টার্বো বুস্ত এবং অল-কোর সর্বোচ্চ ৪.৩ গিগাহার্টজ বুস্ট নিয়ে শীর্ষে থাকছে কোর আই৭-১১৮৫জি৭। আগের চিপগুলোর থেকে ২০ শতাংশ অধিক দ্রুতগতির কাজ করছে নতুন চিপ। এছাড়া ভিডিও স্ট্রিমিংয়ের ক্ষেত্রে এক ঘন্টা অধিক ব্যাকআপ দেবে প্রসেসরটি। সমর্থন করবে ৮কে এইচডিআর ডিসপ্লে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন চিপ সম্বলিত ল্যাপটপও দেখতে পাবে প্রযুক্তিবিশ্ব, জানিয়েছে ইন্টেল। ডিবিটেক/বিএমটি