১০৮ মেগাপিক্সেল ক্যামেরায় ভাঁজ ডিসপ্লেতে নতুন শাওমি

২৫ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:০৮  
অবশেষে উন্মোচন হলো বিশ্বের প্রথম ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন এমআই ম্যাক্স আলফা। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এই স্মার্টফোন উন্মোচন করেছে শাওমি। আপতত ফোনটি চীনের উন্মোচন করা হয়েছে। স্যামসাং ও হুয়াওয়ে যখন ফোল্ডেবেল স্মার্টফোন তৈরি করতে ব্যস্ত তখন স্মার্টফোন ডিসপ্লের নতুন কিছু তৈরি করলো শাওমি। এই ফোনে একটি ডিসপ্লে ভাঁজ হয়ে পিছনের দিকে চলে গেছে। শিঘ্রই বাণিজ্যিকভাবে এমআই ম্যাক্স আলফা তৈরী শুরু করবে শাওমি। ডিসেম্বর মাসের শেষে সীমীত সংখ্যায় এমআই ম্যাক্স আলফা বিক্রি শুরু হবে। চীনে এই ফোনের দাম ১৯,৯৯৯ ইউয়ান। ফোনের পিছনে থাকছে একটি ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা। আরো থাকবে ২০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি ১২ মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা।