১০১ টাকায় ভিভো স্মার্টফোন পাওয়া যাচ্ছে যেখানে

২০ অক্টোবর, ২০১৯ ১৮:১৯  
ই-কমার্স সাইটগুলো তো দিওয়ালি উপলক্ষ্যে সেল এনেইছে, তবে পিছিয়ে নেই খোদ স্মার্টফোন কোম্পানিগুলোও। শাওমি, স্যামসাং ইতিমধ্যেই তাদের নিজিস্ব ওয়েবসাইটে সেলের কথা ঘোষণা করেছে। এবার ভিভো ও দিওয়ালির কথা মাথায় রেখে স্পেশাল সেল নিয়ে এলো। তবে এই সেল শুধুমাত্র অফলাইনে উপলব্ধ। ভারতের বাজারে ভিভো দিওয়ালি সেল ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। এই সেলে আপনি ১০১ টাকা ডাউন পেমেন্ট করলেই ভিভো জেট১ এক্স (৮ জিবি র‌্যাম ), ভিভো ওয়াই১২, ভিভো এস১, ভিভো ওয়াই১৭, ভিভো ওয়াই১৭ প্রো, ভিভো ভি১৫ প্রো, ভিভো ভি১৫ এবং ভিভো ওয়াই ১৫ ফোনগুলোর কোনো একটি বাড়ি নিয়ে যেতে পারবেন। শুধু তাই নয়, এইচডিবি ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে পেমেন্ট করলে গ্রাহকরা অতিরিক্ত ১০ শতাংশ ক্যাশব্যাক পাবে। আবার এইচডিএফসি এবং আইসিআইসিআই ব্যাঙ্ক ক্রেডিট কার্ড গ্রাহকরা ইএমআই এ ফোন কিনলে ৫ শতাংশ ছাড় পাবে। মনে রাখবেন ইএমআই শুরু হবে ৯২৬ টাকা থেকে। এছাড়াও আপনি এই সেলে ১২ মাসের প্ল্যানে নো কস্ট ইএমআই ভিভো-র যেকোনো ফোন কিনতে পারেন। কোম্পানির তরফে জানানো হয়েছে ভিভো-Cashify আপগ্রেড প্রোগ্রামে গ্রাহকরা ভিভো ভি ১৭ প্রো ও ভিভো এস১ ফোনের উপর ১,৯৯৯ টাকা এক্সচেঞ্জ অফার পাবে।