১ দিনে আইইডিসিআরের হটলাইনে ৩৬৭১টি ফোন

১৫ মার্চ, ২০২০ ১৩:০৮  
গত ২৪ ঘণ্টায় জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) এর হটলাইনে কল এসেছে ৩,৭০৬টি। এর মধ্যে করোনাভাইরাস সংক্রান্ত তথ্যের জন্য ফোন কল এসেছে ৩,৬৭১টি। রবিবার দুপুরে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।