হোয়াটসঅ্যাপে কল সাইলেন্ট ফিচার

৭ মার্চ, ২০২৩ ০০:১৯  

হোয়াটসঅ্যাপ হচ্ছে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। সাধারণ যোগাযোগ, আড্ডা হোক বা জরুরি কাজ কর্ম। সব কিছুর জন্যই এখন অনেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন। এক ক্লিকেই যোগাযোগ করা যায় সকলের সঙ্গে। নিজেদের এই জনপ্রিয়তা ধরে রাখতে নিত্যনতুন ফিচার নিয়ে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে হোয়াটসঅ্যাপ।

এখন ‘সাইলেন্স আননোন কলার’ নামের নতুন একটি ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে কল সাইলেন্ট করে দিতে পারবেন। কোনও অচেনা নম্বর থেকে কল এলে সেটাকে এখন সাইলেন্ট করে দেওয়া যাবে। যদিও নোটিফিকেশন বা কল লিস্টে সেটা শো করবে। কিন্তু মাঝে বারবার অজানা নম্বর থেকে ফোন এলে এখন আর আপনি বিরক্ত হবে না।

ডব্লিউএবেটাইনফোর জানিয়েছে, এই সাইলেন্স আননোন কলার ফিচারটি এখন হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা সংস্করণ ব্যবহারকারীদের জন্য আনা হয়েছে। কোনও অসুবিধা ছাড়া আপনি এখন সহজেই স্প্যাম কলসহ অজানা, ক্ষতিকর নম্বরের কল এড়াতে পারবেন।

খবরে বলা হয়, এই অ্যাপের সেটিংস অপশনে সাইলেন্স আননোন কলার ফিচার দেখতে পাওয়া যাবে। একবার এটি অ্যাক্টিভেট করে দিলেই অজানা নম্বর থেকে আসা সমস্ত কল মিউট করে দেওয়া হবে। তবে এই কল আপনাকে নোটিফিকেশন বারে এবং কল লিস্টে দেখাবে।

ডিবিটেক/বিএমটি