হোয়াটসঅ্যাপে এলো অ্যানিমেটেড স্টিকার

১৮ আগষ্ট, ২০২০ ১৮:১৭  
নিজের জনপ্রিয়তা ধরে রাখতে নিত্য নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে হোয়াটসঅ্যাপ। ২০১৮ সালে হোয়াটসঅ্যাপ উন্মোচন করেছিল স্টিকার ফিচার আর তখন থেকেই বেশ জনপ্রিয় এই ফিচার। তারপর বেশ কিছু পরিবর্তন এসেছে এই স্টিকার ফিচারটিতে আর সেই সঙ্গে নিত্য নতুন স্টিকার যোগ হয়েছে। হোয়াটসঅ্যাপ উন্মোচন করেছে অ্যানিমেটেড স্টিকার। বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা স্টিকারের মাধ্যমে নিজেদের মনের ভাব প্রকাশ করে থাকেন। স্টিকার ফিচারটি আসায় হোয়াটসঅ্যাপে চ্যাটিং করার মজা আরও বেড়ে গিয়েছে। ওয়েববেটাইনফো জানিয়েছে, গুগল-প্লের বিটা প্রোগ্রামের ২.২০.১৯৮.৫ ভার্সন সাবমিট করছে। এতে হোয়াটসঅ্যাপ স্টিকারের জন্য ‘ট্যাবস’ অপশন রয়েছে। ট্যাবের সাহায্যে আলাদা আলদা স্টিকার আলাদা আলদা ট্যাবে পেয়ে যাবে ব্যবহারকারীরা। যে এই মুহূর্তে ইমোজি সেকশনে করা যায়।