স্পেনে ১৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এডব্লিউএস
ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের ক্লাউড কম্পিউটিং ইউনিট অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস) স্পেনের উত্তর-পূর্ব আরাগন অঞ্চলে ডেটা সেন্টারে ১৫.৭ বিলিয়ন ইউরো (১৭.০২ বিলিয়ন ডলার) বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এতে দেশটিতে নিজেদের ব্যবসায় সম্প্রসারণ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে জানিয়েছে অ্যামাজন। খবর রয়টার্স।
আরাগন সরকার একটি পৃথক বিবৃতিতে বলেছে যে এই অঞ্চলে বিনিয়োগটি আগামী ১০ বছরেরও বেশি সময় ধরে করা হবে। পরিকল্পনাটিকে “স্পেন এবং দক্ষিণ ইউরোপের বৃহত্তম প্রযুক্তি বিনিয়োগ” বলে অভিহিত করা হয়েছে।
অ্যামাজন একটি বিবৃতিতে বলেছে যে নতুন পরিকল্পনাটি ২০২১ সালে ঘোষিত পূর্ববর্তী পরিকল্পনাটির পরিবর্ধন করা হয়েছে, তখন কোম্পানিটি স্পেনের জন্য ২.৫ বিলিয়ন ইউরো নির্ধারণ করেছিলো।
নতুন এই বিনিয়োগের ফলে আনুমানিক সাড়ে ১৭ হাজার কর্মসংস্থান তৈরি হবে বলে জানিয়েছে অ্যামাজন।
ডিবিটেক/বিএমটি





