স্নাতক পাসে চাকরি দিচ্ছে গ্রামীণফোন

৯ জানুয়ারি, ২০২২ ১১:০৭  
ব্রান্ড স্ট্রাটেজি বিভাগে অনির্ধারিত সংখ্যক লোকবল নিয়োগ দিচ্ছে দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। এক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হবে আগ্রহীদের। আবেদন করতে হবে আগামী ১২ জানুয়ারির মধ্যে।
আবেদনকারীদের ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট বিষয়ে জানাশোনা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৪-৬ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে মার্কেটিং ও বাণিজ্যিক কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। ইন্টারপারসোনাল স্কিল, গ্রাহকদের চাহিদা ও চলমান ট্রেন্ড বিষয়ে সম্যক ধারণা থাকতে হবে। নেতৃত্বের গুণাবলী ও দলবদ্ধ হয়ে কাজে আগ্রহ থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: নির্ধারিত নয় কর্মস্থল: ঢাকা আবেদনের নিয়ম: আগ্রহীরা telenorgroup.wd3.myworkdayjobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।