স্থায়ী নিয়োগ পাচ্ছেন ৩ হাজার মেডিকেল টেকনোলজিস্ট

৬ জুন, ২০২০ ০৫:২৭  
করোনাভাইরাস সঙ্কট মোকাবেলায় তিন হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের প্রস্তাব অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এর ফলে অল্পদিনের মধ্যেই দেশের বিভিন্ন হাসপাতালে ১২০০টি মেডিকেল টেকেনোলজিস্ট (১২তম গ্রেড), মেডিকেল টেকনিশিয়ানের ১৬৫০টি (১৬তম গ্রেড) এবং কার্ডিওগ্রাফারের ১৫০টি (১৬তম গ্রেড) পদে নিয়োগ হবে। শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নিয়োগ প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। এখন জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর একসঙ্গে কাজ করবে কোন প্রক্রিয়ায় নিয়োগটি হবে। সূত্রমতে, ইতোমধ্যে বিভিন্ন হাসপাতালে ১৮৩ জন মেডিকেল টেকনোলিস্টকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে। হাসপাতালগুলোয় কর্মরত এসব মেডিকেল টেকনোলজিস্টকে সৃষ্ট নতুন পদে নিয়মিত নিয়োগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।