সোনালী করপোরেট আইব্যাংকিং সেবা চালু
করপোরেট গ্রাহকদের জন্য এবার ‘সোনালী করপোরেট আইব্যাংকিং’ অনলাইন সেবা চালু করেছে সোনালী ব্যাংক পিএলসি।
ব্যাংকের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকটির এমডি ও সিইও মো. শওকত আলী খান।
ডিএমডি শামিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে এস,য় ডিএমডি সুভাষ চন্দ্র দাসসহ প্রধান কার্যালয়ের সব জিএমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সোনালী করপোরেট আইব্যাংকিং সেবা চালুর মাধ্যমে ব্যাংকের করপোরেট গ্রাহকরা অনলাইনে লেনদেনসহ বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।







