সুবর্ণ জয়ন্তীর ডাকটিকিট ও উদ্বোধনী খাম অবমুক্ত

২৬ মার্চ, ২০২১ ১৩:৩৩  
বঙ্গবন্ধুর রঙিন ছবি সংবলিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর স্মারক ডাক টিকেট এবং উদ্বোধনী খাম অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫১তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুক্রবার সকালে সরকারি বাসভবন গণভবনে ১০ টাকার স্মারক ডাক টিকিটি এবং উদ্বোধনী খাম অবমুক্ত করেন। ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. আফজাল হোসেন ও বাংলাদেশ ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দীন এ সময় উপস্থিত ছিলেন। ডাকটিকিট ও উদ্বোধনী খাম আজ থেকে ঢাকা জিপিও ডাকটিকিট সংগ্রহশালা থেকে এবং পরে দেশের অন্যান্য জিপিওতে পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব মো. আশরাফ সিদ্দিকী বিটু।