সিসিটিভি ক্যামেরা কেনার আগে যা দেখবেন

১৮ ফেব্রুয়ারি, ২০২০ ১৮:৩৪  
বাসা-বাড়ি, স্কুল-কলেজ কিংবা অফিসের নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সকলেই জানি। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে আপনার অবর্তমানে কি হচ্ছে তা সবই জানতে পারবেন। সিসিটিভি কেনার আগে বিভিন্ন বিষয় ভালোভাবে চিন্তা ভাবনা ও বিচার বিশ্লেষণ করতে হবে। একসময় সিসিটিভি ক্যামেরার দাম ছিলো অনেক, তবে বর্তমানে দাম হাতের নাগালে এসে পড়েছে। ক্যামেরার সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে লেন্স। লেন্সের প্রধান কাজ হচ্ছে সেন্সরের জন্য আলো সংগ্রহ করা। ক্যামেরার মাধ্যমে আমরা যা কিছু দেখতে পাই তা লেন্সের মাধ্যমে ধারণ করা হয়। লেন্স হচ্ছে ইনপুট সিস্টেম। আমরা যা কিছু দেখতে পাই তাই হলো আউটপুট। লেন্স ভালো হলে আউটপুট ভালো হবে। বর্তমানে বাজারে জুম লেন্সও পাওয়া যাচ্ছে। কিছু কিছু সিসিটিভি ক্যামেরাতে ডিজিটাল লেন্স এবং বাকিগুলোতে অপটিক্যাল জুম লেন্স আছে। সিসিটিভি ক্যামেরার জন্য সব থেকে ভালো লেন্স হলো অপটিক্যাল জুম লেন্স। কারণ ডিজিটাল জুমের মূল সমস্যা হচ্ছে এটি মূল ইমেজের সাথে কোনো তত্ত্ব যোগ করতে পারে না। কিন্তু অপটিক্যাল জুম নতুন তত্ত্ব যোগ করতে আপ্রে এবং লাইট সেন্সরে পৌঁছানোর সাথে সাথে ইমেজ পরিবর্তিত হয়।