সাড়ে ৯ হাজার টাকার ফোনে ১২ গিগাবাইট র‍্যাম  

২৪ নভেম্বর, ২০২৩ ০১:১৯  

বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে আইটেল। ৬.৬ ইঞ্চি পর্দার ‘আইটেল এ৭০’ মডেলের ফোনটির ধারণক্ষমতা সংস্করণ ভেদে ৬৪ ও ১২৮ গিগাবাইট। ৪ গিগাবাইট র‍্যামযুক্ত ফোনটিতে চাইলে বাড়তি ৮ গিগাবাইট র‍্যাম যোগ করে ব্যবহার করা যায়। সংস্করণ ভেদে ফোনটির দাম সর্বনিম্ন ৯ হাজার ৪৯০ টাকা।

বৃহস্পতিবার এ নিয়ে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে অক্টাকোর প্রসেসর থাকায় দ্রুত কাজ করা যায়। ফোনটি ৮.৬ এমএম স্লিম বডি’র। ১২৮ জিবি স্টোরেজ হওয়ায় এত ৪০ হাজার পর্যন্ত ফটো সংরক্ষণ করা যায়।

ফটোগ্রাফি প্রেমীদের জন্য আইটেল এ৭০ স্মার্টফোনে রয়েছে ১৩ এমপি সুপার এইচডিআর ক্যামেরা, সফট ফ্রন্ট ফ্ল্যাশলাইট এবং এআই ক্যাপাবিলিটিসহ ৮ এমপি এআই পোর্ট্রেট সেলফি ক্যামেরা, ৫০০০ এমএএইচ বিগ ব্যাটারি এবং টাইপ-সি কানেক্টিভিটি। পাশাপাশি ৪ জিবি + (৮ জিবি এক্সটেন্ডেড র‍্যাম) মোট *১২ জিবি র‍্যাম। এর সুপার ক্লিয়ার ৬.৬ ইঞ্চি এইচডি + বিগ স্ক্রিন। এ৭০ দুটি স্টোরেজ ভেরিয়েন্টে এসেছে ৬৪ জিবি এবং ১২৮ জিবি। উভয় ভেরিয়েন্টেই বিশাল ৪ জিবি + (৮ জিবি এক্সটেন্ডেড র‍্যাম) মোট *১২ জিবি র‍্যাম থাকছে। সুপার ক্লিয়ার ৬.৬ ইঞ্চি এইচডি + বিগ স্ক্রিন। এই আর্কষণীয় এই ডিসপ্লেটিতে থাকছে থিন ব্যাজেল, ৯০% স্ক্রিন-টু-বডি রেশিও।

এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে নতুন অ্যাডভান্স অক্টা-কোর প্রসেসর সাথে আরও থাকছে লেটেস্ট অপটিমাইজড ওএস অ্যান্ড্রয়েড ১৩গো।

আইটেল এ৭০ পাওয়া যাচ্ছে দেশজুড়ে সকল আইটেল রিটেইল স্টোর ও ব্র্যান্ড আউটলেটে।