সংবাদ দেখতে ফেসবুকের তুলনায় ইউটিউবের ব্যবহার বেড়েছে

২০ জুন, ২০২০ ০১:৪২  
সংবাদ পড়া ও দেখার ক্ষেত্রে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের তুলনায় ইউটিউবের ব্যবহার বেড়েছে। খবর ম্যাশেবল। রয়টার্স ইনস্টিটিউট কর্তৃক সম্প্রতি প্রকাশিত ২০২০ ডিজিটাল নিউজ রিপোর্টে এই তথ্য পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রে গত বছরের তুলনায় সংবাদ পড়ার জন্য ফেসবুক ব্যবহারের পরিমান ৪ শতাংশ কমেছে। অন্যদিকে ইউটিউব ব্যবহারের পরিমান ৪ শতাংশ বেড়েছে। যদিও সংবাদের জন্য ৩৫ শতাংশ আমেরিকান ফেসবুক এবং ২৪ শতাংশ ইউটিউব ব্যবহার করেন। ফরে এখনও শীর্ষেই রয়েছে ফেসবুক। চলমান করোনাভাইরাস মহামারি, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন এবং বর্ণবাদবিরোধী বিক্ষোভের সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কতোটা মিথ্যা তথ্য প্রতিহত করতে পারছে সেই প্রেক্ষিতে গ্রাহকদের প্লাটফর্মগুলো ব্যবহারের ধরণ পাল্টেছে। মিথ্যা তথ্য ও ষড়যন্ত্রতত্ব প্রতিহত না করার কারণে বরাবরই ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। অন্যদিকে ইউটিউব নিয়মিত তাদের অ্যালগরিদম, ফ্যাক্ট চেকিং এবং উদ্দেশ্যপ্রণোদিত কনটেন্ট প্রতিহত করার কাজ করছে। ডিবিটেক/বিএমটি