শুক্রবার থেকে শুরু হচ্ছে আইএফএ প্রদর্শনী
শুক্রবার (৬ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে বিশ্বের অন্যতম বৃহত্তম কনজ্যুমার ইলেকট্রনিক্স শো আইএফএ-ইনোভেশন ফর অল প্রদর্শনী। জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হতে যাওয়া এ প্রদর্শনী চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
প্রতিবারের মতো এবারও বিশ্বের প্রায় ১৮০০ প্রতিষ্ঠান তাদের প্রযুক্তি ও পণ্য প্রদর্শন করবে। ১৩৯ দেশের প্রায় দুই লাখ দর্শনার্থী এই আয়োজনে উপস্থিত হবে বলে জানানো হয়েছে।
শোনা যাচ্ছে, এবারের প্রদর্শনীতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) বিভিন্ন সুবিধা ও পণ্য প্রদর্শন করা হতে পারে। আইএফএ প্রদর্শনীতে দর্শকেরা এসব এআই পণ্য ও সেবা সরাসরি পরখ করার সুযোগ পাবেন।
ডিবিটেক/বিএমটি





