শুক্রবার উন্মোচিত হবে ইলন মাস্কের ব্রেইন পিসি

২৭ আগষ্ট, ২০২০ ০৫:০২  
চলতি বছরের প্রথমদিকে স্পেসএক্স এবং টেসলার প্রধান ইলন মাস্ক তাদের ব্রেইন কম্পিউটার সার্টআপ নিউরালিংকের সর্বশেষ ডেভেলপমেন্ট দেখান। তখন জানা গেছিলো আগস্টে চালু হতে পারে সেবাটি। এবার বিস্তারিত জানাতে ওয়েবকাস্টে যুক্ত হচ্ছেন বিশ্বের চতুর্ধ ধনী ব্যক্তিটি। আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল ৩টায় বিস্তারিত তুলে ধরবেন তিনি। ফেব্রুয়ারিতে ইলন মাস্ক জানান নিউরালিংকের পরবর্তী সংস্করণ হবে অসাধারণ। নিউরিলিংক ডিভাইস যুদি রোগীর ত্বকের নিচে ইলেকট্রোডকে বসাতে পারে তবে সেটি হবে যুগান্তকারী। ডিবিটেকি/বিএমটি