শিশুদের জন্য অ্যাপলের বিশেষ পডকাস্ট

৯ মার্চ, ২০২১ ০১:৩৫  
শিশুদের নিয়ে পরিবারের সকলে মিলে পডকাস্ট উপভোগ করতে পারবে এমন সুযোগ তৈরির চেষ্টা করছে অ্যাপল। এই লক্ষে কমন সেন্স মিডিয়ার সাথে অংশীদারিত্ব করেছে প্রযুক্তি জায়ান্টটি। উভয় প্রতিষ্ঠান মিলে যুক্তরাষ্ট্রে অ্যাপল পডকাস্টসে শিশুবান্ধব ও নির্বাচিত কালেকশন তৈরি করবে। সোমবার থেকে চারটি সংগ্রহ প্রকাশ করা হয়েছে। প্রাথমিক ব্যাচেই রয়েছে রেকমেন্ডেড বাই কিডস, মিস্ট্রিজ অ্যান্ড ড্রামা, স্টোরি-ড্রাইভেন শো এবং কমন সেন্সের সর্বকালের সেরা পডকাস্টগুলো। স্পটিফাই কিংবা অ্যামাজনের মতো অ্যাপল শিশুদের জন্য কোনো আলাদা অ্যাপস বা সেবা চালু করেনি। আপাতভাবে হোমপেজেই আলাদা ক্যারোসেলে এগুলোকে সামনে তুলে ধরা হচ্ছে। ব্রাউজ ট্যাব থেকে স্থায়ীভাবে এগুলো খুঁজে পাওয়া যাবে। প্রতি মাসেই অ্যাপল এবং কমনসেন্স এই তালিকা আপডেট করবে বলে জানা গেছে। ডিবিটেক/বিএমটি