শিক্ষার্থীদের সেরা ১০ ল্যাপটপ

১২ ডিসেম্বর, ২০১৯ ১২:৩৫  
শেষ হতে চলেছে আরো একটি বছর। প্রতি বছরের মতোই বিদায়ী ২০১৯ সালে প্রযুক্তি দুনিয়ায় বাজারে এসেছে নতুন নতুন গ্যাজেট। এসেছে বেশ কয়েকটি নতুন ল্যাপটপ। এর মধ্যে আকর্ষণীয় ফিচার এবং কার্যক্ষমতায় ব্যবহারকারীদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে বেশ কয়েকটি ল্যাপটপ। এসব ল্যাপটপের মধ্যে শিক্ষার্থীদের কাছে পছন্দের শীর্ষে থাকা সেরা ১০টি ল্যাপটপের তালিকা প্রকাশ করেছে প্রযুক্তি বিষয়ক নিউজ পোর্টাল টেকরাডার২০১৯ সালে শিক্ষার্থীদের পছন্দে শীর্ষে থাকা ১০ ল্যাপটপ: ১: হুয়াওয়ে ম্যাটবুক ১৩ ২: ডেল এক্সপিএস ১৩ ৩: গুগল পিক্সেলবুক গো ৪: সারফেস ল্যাপটপ ২ ৫: মাইক্রোসফট সারফেস গো ৬: এইচপি ইনভি এক্স৩৬০ ১৩ (২০১৯) ৭: মাইক্রোসফট প্রো ৬ ৮: ডেল ইন্সপায়রন ক্রোমবুক ১১ ২-ইন-১ ৯: অ্যাপল ম্যাকবুক এয়ার (২০১৯) ১০. ম্যাকবুক প্রো (১৫ ইঞ্চি, ২০১৯) কাজের উপযোগিতা, সাশ্রয়ী মূল্য, ব্যাকআপ, টেকসই মাত্রা ইত্যাদি বিষয়ে প্রতিযোগী ব্র্যান্ডের সঙ্গে তুলনা করেই এই তালিকা দিয়েছে প্রযুক্তি বিশ্লেষক এই পোর্টালটি। তালিকায় দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা আসুস, এসার ও লেনোভো ছিটকে পড়েছে।