শক্তিশালী ব্যাটারিতে আসছে নকিয়ার নতুন ফোন

১৯ জুলাই, ২০২০ ১৭:৩৫  
জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা কোম্পানি এইচএমডি গ্লোবাল আরও একটি ফোন বাজারে আনছে। সম্প্রতি এই ফোনকে আমেরিকার সার্টিফিকেশন সাইট এফসিসি তে অন্তর্ভুক্ত করা হয়েছে। ওয়েবসাইটে কোম্পানির এই ফোনের মডেল নম্বর নকিয়া টিএ-১২৭৪। এছাড়াও ওয়েবসাইটে ফোনের কিছু মুখ্য ফিচার জানা গেছে। যদিও কোম্পানির তরফে জানানো হয়নি কবে এই ফোন বাজারে আসবে। এদিকে ফোনের মডেল নম্বর জানা গেলে, এটি কি নামে আসবে তা জানা যায়নি। মনে করা হচ্ছে এই ফোনটিকে নকিয়া ২.৪ এর সাথে উন্মোচন করা হবে। এফসিসি ওয়েবসাইটে নোকিয়ার এই নতুন ফোনকে ৪,৩৮০ এমএএইচ ব্যাটারি সহ দেখা গেছে। এছাড়াও এই ফোনে এফএম রেডিও সমর্থন পাওয়া যাবে, যা এখনকার ফোনে কম দেখা যায়। তবে এছাড়াও এই ফোন সম্পর্কে আর কোনো তথ্য সামনে আসেনি।