রাশিয়া থেকে ব্যবসা গুটাচ্ছে বাইন্যান্স

২৮ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:৪৪  

রাশিয়া ছাড়ছে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স। সম্প্রতি চালু করা এক্সচেঞ্জ কোম্পানি ‘কমএক্স’-এর কাছে নিজেদের রাশিয়া অংশের ব্যবসা বিক্রি করে দিচ্ছে ফিনটেক কোম্পানিটি। এক বছর ধরে চলবে ব্যবসায় গুটিয়ে নেয়া প্রক্রিয়া। এই চুক্তির আর্থিক তথ্য প্রকাশ না করলেও বাুধবার বাইন্যান্স বলেছে, এতে আয় ভাগাভাগি বা মালিকানা পুনরায় কিনে নেওয়ার মতো শর্ত নেই।

বাইন্যান্স এর মতে, কমেক্স এর সাথে তাদের চুক্তি আন্তর্জাতিক অন্য কোম্পানিগুলোর মতো রাশিয়ার ইউক্রেনে আগ্রাসন এবং ইউরোপিয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের আরোপিত নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে নয়। তারা মূলত নিজেদের রাশিয়া অংশের ব্যবসা সম্পূর্ণ গুটিয়ে নিচ্ছে।

এ নিয়ে বাইন্যান্সের কর্মকর্তা নোয়া পার্লম্যান “আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি। বাইন্যান্সের ব্যবসায়িক পরিকল্পনায় রাশিয়া নেই। রাশিয়ার ব্যবহারকারীদের সম্পদ বহাল তবিয়তে আছে ও তাদের একটি মাইগ্রেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। আর এতে সময় লাগতে পারে এক বছর পর্যন্ত“।

কমএক্স-এর ওয়েবসাইট অনুসারে, এই বিকেন্দ্রীভূত ক্রিপ্টো এক্সচেঞ্জে অর্থ ঢেলেছে এ খাতের বিভিন্ন উদ্যোক্তা। আর এটি চালু হয়েছে মঙ্গলবার। তবে, বাইন্যান্স চুক্তি প্রসঙ্গে রয়টার্সের যোগাযোগ করলেও তাদের তাৎক্ষণিক সাড়া দেয়নি কোম্পানিটি।