রাইড শেয়ারিং লাইসেন্স পেলো ফাস্ট ড্রাইভ

১১ সেপ্টেম্বর, ২০১৯ ১৮:১৭  
নিবন্ধন পেলো আকাশ টেকনোলজি লিমিটেডের রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ‘ফাস্ট ড্রাইভ’। বিআরটিএ-এর নিয়ম অনুযায়ী ১০০ জন পার্টনার ও যানবাহনের নিবন্ধনের বিস্তারিত তথ্য জমা দেওয়ায় আকাশ টেকনোলজি লিমিটেডের 'ফাস্ট ড্রাইভ' রাইড শেয়ারিং এর লাইসেন্স পেয়েছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। প্রসঙ্গত, ২০১৬ সালে বাংলাদেশে প্রথম রাইড শেয়ারিং সেবা চালু হওয়ার পর থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রায় ২৫টি রাইড শেয়ারিং প্রতিষ্ঠানের যাত্রা শুরু করলেও ২০১৭ সালে শুরু হয় রাইড শেয়ারিংয়ের লাইসেন্স নীতিমালা প্রণয়নের কাজ। ২০১৮ সালের ১৫ জানুয়ারি সেটি মন্ত্রিসভায় অনুমোদন পায়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) লাইসেন্স সংক্রান্ত ঘোষণা দিলে ১৬টি প্রতিষ্ঠান কাগজে-কলমে নিবন্ধনের জন্য আবেদন করে। আর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চলতি বছরের জুলাই মাস থেকে দেশে রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলোকে আনুষ্ঠানিক নিবন্ধন দিতে শুরু করে। তবে দীর্ঘ সময়ে অজ্ঞাত কারণে দেশের প্রতিষ্ঠিত অনেক প্রতিষ্ঠান এখনো এই নিবন্ধন গ্রহণ করেনি।