রংপুরে বিভাগীয় বিপিও সম্মেলন অনুষ্ঠিত
চার শতাধিক ক্যারিয়ার সচেতন তরুণের অংশগ্রহণের মধ্য দিয়ে রংপুরের টাউন হলে অনুষ্ঠিত হয়ে গেলো বিভাগীয় বিজনেস প্রসেস আউটসোর্সিং সম্মেলন। দিনব্যাপী সম্মেলনে প্রযুক্তিসেবা ও দক্ষতা উন্নয়নে টেকসই উদ্যোগ ও ব্যবসায় সম্প্রসারণের লক্ষ্যে বিভাগীয় পর্যায়ের বিপিও শিল্পের নীতিনির্ধারণী পর্যায়ের নানান দিক নিয়ে আলোচনা হয় দিনের শুরুতে।
সম্মেলনের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনরা মোঃ হাবিবুর রহমান। জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে টিএমজিবি সহ-সভাপতি কুমার বিশ্বজিৎ রায়, বাক্কো সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, পরিচালক মুসনাদ ই আহমেদ, বাক্কো লোকাল মার্কেট ডেভেলপমেন্ট সাবকমিটির চেয়ারম্যান মৃধা মোঃ মাহফুজ-উল-হক চয়ন উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইন্সপায়ার্ড আইটি প্রতিষ্ঠাতা সৈয়দ মুহীউদ্দীন ফাহাদ এবং জুবিসফট লিমিটেডের সেন্টার ইনচার্জ মোঃ জাকারিয়া।
অনুষ্ঠানের পাশাপাশি ক্যারিয়ার কাউন্সেলিং সেশন, সিভি সংগ্রহ এবং চাকুরি মেলা একইসঙ্গে চলতে থাকে সন্ধ্যে পর্যন্ত। দেশের তথ্যপ্রযুক্তিভিত্তিক নামকরা প্রতিষ্ঠানগুলো থেকে অসংখ্য চাকরিপ্রার্থী মেধাবী শিক্ষার্থীদের ইন্টারভিউ নেয়া হয় এ চাকরি মেলায়। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলঃ ফিফো টেক, জুবিসফট লিমিটেড, স্কাইটেক সলিউশানস, এইচ.এম.সি. টেকনোলজি লিমিটেড, ইন্সপায়ার্ড আইটি এবং প্রেম আইটি।
“বিপিও সামিট বাংলাদেশ ২০২৩” আয়োজনে প্ল্যাটিনাম ক্যাটাগরিতে স্পন্সর হিসেবে আছে- আয়েশা সার্ভিসেস লিমিটেড (এএসএল বিপিও), এডিএন টেলিকম লিমিটেড, জেনেক্স ইনফোসিস লিমিটেড এবং সিনার্জি সলিউশানস। গোল্ড ক্যাটাগরিতে স্পন্সর হিসেবে আছে- ব্যাংক এশিয়া লিমিটেড, মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড, উইজডম ভ্যালি লিমিটেড এবং সিলভার ক্যাটাগরির স্পন্সর হিসেবে আছে স্কাইটেক সলিউশানস।







