যুক্তরাষ্ট্রের যন্ত্রাংশ ছাড়াই হুয়াওয়ের ৫জি বেইজ স্টেশন

২৬ সেপ্টেম্বর, ২০১৯ ২৩:২৪  
যুক্তরাষ্ট্রের যন্ত্রাংশ ছাড়াই ইতিমধ্যে ফাইভজি বেইজ স্টেশন তৈরি শুরু করেছে হুয়াওয়ে। আগামী বছরের মধ্যে বেইজ স্টেশন তৈরির সংখ্যা দ্বিগুন করার পরিকল্পনাও রয়েছে। এমনই তথ্য জানিয়েছে হুয়াওয়ে টেকনোলজিসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রেন ঝেংফেই। খবর রয়টার্স। রেনের তথ্যমতে, অক্টোবর মাস থেকে কোম্পানিটি প্রতিমাসে ৫০০০ ফাইভজি মোবাইল কমিউনিকেশন বেইজ স্টেশন তৈরি করবে। এছাড়া আগামী বছরে ১৫ লাখ বেইজ স্টেশন তৈরির পরিকল্পনা রয়েছে। বিশ্বের বৃহত্তম টেলিকম গিয়ার প্রস্তুতকারক হুয়াওয়ে গত মে মাসে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হয়। অভিযোগ আনা হয় বেইজিং থেকে গোয়েন্দাগিরিতে হুয়াওয়ের যন্ত্রাংশ ব্যবহার করা হয়। যদিও হুয়াওয়ে এ ধরণের অভিযোগের সাথে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে। ডিবিটেক/বিএমটি