মেলায় সফটওয়্যারে ৬০ শতাংশ ছাড় দিচ্ছে সিটিএমটি

১৮ জানুয়ারি, ২০২০ ১৩:৫৮  
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে তিন দিনব্যাপী ডিজিটাল বাংলাদেশ মেলা। মেলায় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলাে তাদের সেবা সম্পর্কে বিস্তারিত তুলে ধরছে। মেলায় ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে সিটিএমটি লিমিটেড। সিটিএমটি লিমিটেড মেলা উপলক্ষে ব্যবসায়ীদের কেনা-বেচা হিসাব রাখার সফটওয়্যার ইজিইবিলিং এ এই ছাড় দিচ্ছে। সিটিএমটি লিমিটেড এর হেড অফ মাকের্টিং মোহাম্মদ মুইন রেজা বলেন, মেলা উপলক্ষে অামরা ৬০ শতাংশ ছাড় দিচ্ছি ইজিইবিলিং সফটওয়্যারে পাশাপাশি আমাদের ক্যাবল টিভিতে রয়েছে ছাড়। এই সফটওয়্যার ব্যবসায়ীদের জটিল হিসেব সহজ করে দিবে।