মুন্সিগঞ্জে সচেনতা কর্মশালা করলো বিসিএস

২৮ জুন, ২০১৯ ২০:৪৩  
মুন্সিগঞ্জে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচেতনতায় দিনব্যাপী কর্মসূচি পালন করলো বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের (আইবিপিসি) যৌথ উদ্যোগে ২৭ জুন (বৃহস্পতিবার) জেলার শ্রীনগর উপজেলার খাহ্রা- চুড়াইন আদর্শ ডিগ্রি কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় একটি কর্মশালা। বিসিএস এর মহাসচিব মোশারফ হোসেন সুমনের সভাপতিত্বে শ্রীনগর উপজেলা চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, শ্রীনগর আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আজিজুল ইসলাম, বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক কে এম হাসান রিপন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এলিফ্যান্ট রোড কম্পিউটার সমিতি (ইসিএস) এর যুগ্ম সাধারণ সম্পাদক আবু তুহিন চৌধুরী, মতিঝিল কম্পিউটার সোসাইটির সভাপতি আবুল হাসান উপস্থিত ছিলেন।