মারা গেছে ‘মিমডগ’ খ্যাত জনপ্রিয় কুকুর ‘কাবোসু’
জনপ্রিয় ‘ডোজ’ মিম এবং ক্রিপ্টোকারেন্সি ডোজকয়েনকে অনুপ্রাণিত করা জনপ্রিয় কুকুর ‘কাবোসু, দ্য শিবা ইনু’ শুক্রবার মারা গেছে। ক্রিপ্টোকারেন্সিটির অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে দেয়া পোস্টে বলা হয়েছে, ‘কাবোসু, আমাদের সবার বন্ধু এবং অনুপ্রেরণা; আজ শান্তিপূর্ণভাবে মারা গেছে।’ খবর এনডিটিভি।
ডোজকয়েন এক্সে এ সংক্রান্ত ঘোষণা দিয়ে আরও লিখেছে, সে (কাবোসু) কেবল সুখ এবং সীমাহীন ভালোবাসাই বুঝত।
কাবোসুর জনপ্রিয়তার কথা উল্লেখ করে ডোজকয়েন বলেছে, ‘বিশ্বজুড়ে সে যে প্রভাব ফেলেছে, তা অপরিমেয়’। কাবোসুর আত্মার শান্তি কামনা করে তার পরিবারকে হৃদয়ে রাখারও আহ্বান জানিয়েছে ডোজকয়েন।
‘ডোজ’ মিম হিসেবেই বিখ্যাত হয়েছিল কাবোসু। যার ফলে তৈরি হয়েছিল ক্রিপ্টোকারেন্সি ডোজকয়েন। যদিও ডোজকয়েনের শুরু হয়েছিল মজার ছলেই।
ডিবিটেক/বিএমটি







