ব্যবসায় লেনদেন খরচ ৬ টাকা করলো নগদ
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের লেনদেন খরচ কমিয়ে ৬ টাকায় নিয়ে এসেছে ডাক বিভাগের ডিজিটাল আর্থিক লেনেদেন ‘নগদ’। আর এজন্য ‘নগদ’ চালু করেছে ‘স্বাধীন মার্চেন্ট’প্যাকেজ।
এই প্যাকেজে ‘স্বাধীন মার্চেন্ট’ ব্যবসায়ী তার ব্যবসায়িক প্রয়োজনে ক্রয়কৃত মালামালের পেমেন্ট হিসেবে আরেকজন ‘স্বাধীন মার্চেন্ট’কে পেমেন্ট করতে পারবেন।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দেশের সংকটে সবাইকে পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বানে সাড়া দিয়ে এই প্যাকজ চালু করা হয়েছে বলে জানিয়েছে নগদ কর্তৃপক্ষ।
এছাড়াও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের নির্দেশনায় দেশে লকডাউনের শুরু থেকে মোবাইল অপারেটরগুলোর সাথে কথা বলে সারা দেশের মোবাইল টপ-আপ রিটেইলারদের ডিজিটালি টাকা কেনার ব্যবস্থা করেছে ‘নগদ’।
এর ফলে রবি, বাংলালিংক ও টেলিটক-এর রিটেইলাররা চাইলেই যেকোনো সময় মোবাইলে ডিজিটালি টপ-আপ কিনতে পারছেন ‘নগদ’-এর মাধ্যমে।