ব্যক্তিত্ব প্রকাশে নতুন চ্যাটবট আনলো ফেসবুক

৬ মে, ২০২০ ০৫:৫৫  
অন্য কোনো ব্যক্তির চেয়ে চ্যাটবটের সঙ্গে কথা বলতে বেশি পছন্দ করেন ৪৯ শতাংশ মানুষ। আর এই পছন্দকে বিবেচনায় নিয়ে নতুন একটি চ্যাটবট উন্মোচন করেছে ফেসবুক। ‘সহমর্মিতা, জ্ঞান এবং ব্যক্তিত্ব’ প্রকাশে সক্ষম ব্লেন্ডার নামের এই চ্যাটবটটি। চ্যাটবটটি প্রশিক্ষণ নিয়েছে সংবাদকেন্দ্রিক সামাজিক মাধ্যম রেডিট থেকে। দেড়শ’ কোটির মতো কথপোকথনের উদাহরণ ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার অধিকারী হয়েছে। কিন্তু দীর্ঘ সময় আলাপ করলে বিরক্তি প্রকাশ করার বিষয়টি ভাবিয়ে তুলেছে। আবার কোনো কোনো ক্ষেত্রে প্রকৃত ঘটনা নিজের মতো বানিয়ে বলছে। গবষেকদের প্রত্যাশা, চ্যাটবটের নতুন মডেলে এই সমস্যাগুলোর সমাধান দেবে সোশ্যালজায়ান্ট।