বৃদ্ধাঙ্গুলের চোটে ‘কল অব ডিউটি’ থেকে জুমার বিদায়
বৃদ্ধাঙ্গুলে চোট পেয়ে অবসরে যেতে বাধ্য হলেন পেশাদার ভিডিও গেমার থমাস পাপারতো ওরফে জুমা। টুইটারে নিজেই শেয়ার করেছেন ভবিষ্যমে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কল অব ডিউটি প্রতিযোগিতা থেকে নিজেকে গুটিয়ে নেয়ার এই খবর।
আর এই টুইটটি লিখতে গিয়ে ‘হৃদয় ভেঙে যাচ্ছে’ বলে উল্লেখ করেছেন ২৫ বছর বয়সী এই গেমার।
https://twitter.com/ZooMaa/status/1351586555501170690?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1351586555501170690%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.cnbc.com%2F2021%2F01%2F21%2Fthomas-zoomaa-paparatto-thumb-injury-forces-video-gamer-to-retire.html
অপর এক ব্লগপোস্টে তিনি লিখেছেন, গত আট বছরের প্রতিটি দিনই আমি আমার হৃদয় এবং আত্মাকে এই খেলায় মগ্ন রেখেছিলাম, আজ নিজেকে দূরে নিয়ে যেতে হচ্ছে যা আমার হৃদয় দুমড়ে মুচড়ে দিচ্ছে। চোখের পানিতে জাস্ট লিখছি, জানি না এরপর কি!
ই-স্পোর্টসে নিউইয়র্ক সাবলাইনারের হয়ে ৮৭টি খেলায় অংশ নিয়ে ৩ লাখ ৮৭ হাজার ১৯ ডলার আয় করেছেন পাপার্তো। আর ২০১৮ সালের এপ্রিলে একক টুর্নামেন্টে কল অব ডিউটি: ওয়ার্ল্ড ওয়্যার টু প্রতিযোগিতায় ৫৩ হাজার ১২৫ ডলার জিতেন তিনি। তবে বছর কয়েক আগে ফেজ ক্ল্যান খেলার সময় বৃদ্ধাঙ্গুল ও কব্জিতে চোট পান পাপার্তো। এরপর সেই চোট নিয়েই লড়ে গেছেন। কিন্তু আর সম্ভব হচ্ছে না। অগত্যা বাধ্য হয়েই অবসের গেলেন তিনি।