বুলিং ঠেকাতে ইনস্টাগ্রামে নতুন ফিচার

১২ জুলাই, ২০১৯ ১১:১১  
সোশ্যাল মিডিয়ায় বুলিং এবং আক্রমণাত্মক কমেন্ট ঠেকাতে দুটি নতুন ফিচার যুক্ত করেছে জনপ্রিয় ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ঝামেলা সৃষ্টি করতে পারে—এমন ফলোয়ারদের মন্তব্য পর্যালোচনার জন্য আটকে রাখতে পারবেন একটি তালিকা তৈরি করে রাখতে পারবেন ইনস্টাগ্রাম ব্যবহারকারী। এতে করে ওই ব্যবহারকারী ঠিক কখন লগ-ইন করছেন বা তিনি তালিকায় থাকা ফলোয়ারদের পাঠানো ডিরেক্ট মেসেজ পড়েছেন কিনা, এসব তথ্যও গোপন থাকবে। জানাগেছে, ইনস্টাগ্রাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যালগোরিদমের সাহায্যে অপমানজনক কিংবা আক্রমণাত্মক কমেন্টগুলো পাবলিকদের কাছ থেকে লুকিয়ে রাখবে। আর এই অ্যালগোরিদম ব্যবহার করে ইনস্টাগ্রাম নিজেই বিভিন্ন আপত্তিকর এবং অপমানজনক কমেন্টগুলি পড়তে পারবে এবং অন্য ইউজারদের থেকে লুকিয়ে রাখবে। ফিল্টার দুটি সম্পর্কে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোজেরি এক ব্লগ পোস্টে জানিয়েছেন, ‘অনলাইনে হয়রানি রোধে ইন্ডাস্ট্রির যেকোনও লড়াইয়ে ভূমিকা রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এজন্যই আমরা সম্পূর্ণ ইনস্টাগ্রাম এক্সপেরিয়েন্সের ব্যাপারে নতুন করে ভাবছি।’