বিনামূল্যে ভারত-জাপানে প্রশিক্ষণের সুযোগ

৪ আগষ্ট, ২০১৯ ০১:১৩  
স্নাতকত্তোর তরুণ প্রকৌশলীদের তিন মাসের জন্য জাপান এবং ভারতে ভবিষ্যত প্রযুক্তির ওপর প্রশিক্ষণে পাঠাচ্ছে সরকার। পরীক্ষার মাধ্যমে নির্বাচিত ১০০ প্রকৌশলীদের ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), মেশিন লার্নিং, ইন্টারনেট অব থিংকস (আইওটি), রোবটিক্স, ব্লকচেইন এবং সাইবার সিকিউরিটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এদের মধ্যে ৫০ জনকে ভারতে এবং বাকি ৫০ জনকে জাপানে পাঠানো হবে। আর ‘জেলা পর্যায়ে আইটি/হাইটেক পার্ক স্থাপন (১২টি জেলায়)’ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের যাবতীয় ব্যয় বহন করবে তথ্যপ্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ হাইটেক পার্ক। জানাগেছে, আবেদনকারীদের মধ্য থেকে ৩০০ জনকে প্রাথমিক ভাবে নির্বাচন করা হলেও ২০০ জনকে নিয়ে একটি প্যানেল তৈরি করবে কর্তৃপক্ষ। আর ১০০ জনকে অপেক্ষামাণ তালিকায় রাখা হবে। ২১ থেকে ৩২ বছরের মধ্যে বয়সী আগ্রহী প্রকৌশলীরা আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন। আবেদন ঠিকানা: http://12it.teletalk.com.bd/home.php আবেদনকারীদের অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ইইই/সিএসই/আইটি/কম্পিউটার সায়েন্স/ সফটওয়্যার প্রকৌশল বিভাগ থেকে স্নাতক হতে হবে। নুন্যতম সিজিপিএ হতে হবে ২.৫।