বার্তা বদলে যাবে হোয়াটসঅ্যাপে

১০ আগষ্ট, ২০১৯ ১৪:৪০  
ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপে মারাত্মক ত্রুটি রয়েছে বলে সতর্ক বার্তা দিয়েছে সাইবার বিশেষজ্ঞরা। এমনকি ব্যবহারকারীর কোন কথা বা শব্দও বদলে ফেলা যায় যা আদতে তিনি লেখেননি। যুক্তরাষ্ট্রের লাসভেগাসে অনুষ্ঠিত ব্ল্যাক হ্যাট সিকিউরিটি’র বার্ষিক সম্মেলনে এই তথ্যের প্রমাণ দিয়েছে ইসরাইলি সাইবার সিকিউরিটি ফার্ম চেক পয়েন্ট। তারা জানিয়েছেন, সম্প্রতি হোয়াটস অ্যাপে বার্তা বদলে দেয়ার টুল উন্মুক্ত হয়েছে। তবে অভিযোগটি অস্বীকার করেছে ফেসবুক। তারা জানিয়েছে, সোশ্যাল মেসেজিং অ্যাপটিতে ৩টি ত্রুটি ছিলো তা তারা ঠিক করে ফেলেছেন। অবশ্য প্রমাণ দিয়েই চেকপয়েন্টের গবেষকেরা দাবি করেছেন, হোয়াটসঅ্যাপের ত্রুটি বের করার পাশাপাশি হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তা বদলে ফেলার টুল বা প্রোগ্রাম সম্পর্কে জানতে পেরেছেন। এক ব্লগ পোস্টে, চেক পয়েন্টের গবেষক ডিকলা বারদা, রোমান জাইকিন এবং ওদেড ভানুনু জনপ্রিয় সামাজিক বার্তা পাঠানোর প্ল্যাটফর্মকে জর্জরিত তিনটি দুর্বলতার ব্যাখ্যা দিয়েছেন। এর মধ্যে প্রথমে দুর্বলতা হচ্ছে- এটি হ্যাকারকে প্রেরকের পরিচয় পরিবর্তন করার জন্য একটি গ্রুপ কথোপকথনে “উদ্ধৃতি” বৈশিষ্ট্যটি ব্যবহার করার অনুমতি দেয়, এমনকি যদি সেই ব্যক্তি গ্রুপটির সদস্য নাও হয়।" দ্বিতীয় দুর্বলতা হচ্ছে- কেউ যখন মেসেজের রিপ্লাই করে তখন তা হ্যাকারর বদলে দিতে পারে। আর তৃতীয় ত্রুটি হচ্ছে- এটি অন্য দলের অংশগ্রহণকারীদের কাছে ব্যক্তিগত বার্তা পাঠানোর অনুমতি দেয়। ব্যক্তিগত বার্তাটিও সবার জন্য সর্বজনীন বার্তা হিসাবে দেখায়।