বাইকারদের সুরক্ষায় ফ্রি ইন্স্যুরেন্স কভারেজ
বাংলাদেশের বাইকারদের জন্য ফ্রি ইন্সুরেন্স কাভারেজ দিচ্ছে ইউনাইটেড গ্রুপের জ্বালানী সরবরহকারী প্রতিষ্ঠান ইউনাইটেড লুব অয়েল লিমিটেড। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এর মাধ্যমে নিজেদের পরিবেশিত ফরমুলা জয়ী মোবিল ব্র্যান্ড পেট্রোনাস লুব্রিক্যান্টসের মাধ্যমে এই কাভারেজ দিচ্ছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের মোটরসাইকেল দুর্ঘটনার উদ্বেগজনক বৃদ্ধি মোকাবিলায় ইউনাইটেড লুব অয়েল লিমিটেড এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড "পেট্রনাস স্প্রিন্টা রাইড সেফ ক্যাম্পেইন" চালু করেছে। পেট্রোনাস স্প্রিন্টা লুব্রিক্যান্ট ক্রয়ের সময় ক্যানের গায়ে স্টিকার কোড রেজিস্ট্রেশন এর মাধ্যমে মোটরসাইকেল চালকরা বিশেষ ইন্স্যুরেন্স কভারেজের আওতায় আসবেন।
সে লক্ষ্যেই ১৭ সেপ্টেম্বর ইউনাইটেড গ্রুপের কর্পোরেট সদর দফতরে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি কৌশলগত চুক্তি হয়েছে। ডেল্টা লাইফের মুখ্য নির্বাহী উত্তম কুমার সাধু এবং ইউনাইটেড লুব অয়েলের পক্ষে পরিচালক ওয়ায়েজ মাহমুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউনাইটেড লুব অয়েল লিমিটেড পেট্রোনাস লুব্রিক্যান্টসের একমাত্র বাংলাদেশী পরিবেশক।







