বাংলাদেশের ৩৪ স্টার্টআপ পাচ্ছে অ্যামাজনের ঋণ সুবিধা
প্রথবারারের মতো অনুষ্ঠিত “অ্যামাজন ওয়েব সার্ভিসেস স্টার্টআপ ডে বাংলাদেশ ২০২৩’’ এর পিচিং-এ অংশ নেয়া দেশের ১১১টির মধ্যে বিচারকদের রায়ে এক চতুর্থাংশই স্টার্টআপ প্রতিষ্ঠান ও উদ্যোক্তা পাচ্ছেন ঋণ সুবিধা। “অ্যামাজন ওয়েব সার্ভিসেস” থেকে উত্তীর্ণ ৩৪টি স্টার্টআপ পাবে ১০ হাজার মার্কিন ডলার করে “ঋণ সুবিধা”।
ঋণ সুবিধার জন্য মনোনীত উদ্যোগগুলো হলো- নিরাময় ডিজিটাল সার্ভিসেস, হ্যাকুলেস লিমিটেড, ট্রাক লাগবে, এঙ্গেজ, রোমাটো, স্মাটফবেস লিমিটেড, হেড ব্লকস, আয়করি, প্রীতিলতা, জেনো ফ্যাক্স, এগ্রিগেট নেটওয়ার্ক, এআই লোকাল গাইড, সেবাবাজার, ইমেজপেপার, মানু ফার্মস, মার্ভেন, সক্রিয় টেকনোলজি, মেস মনিটর, টেক স্টোন, ভূবন, জেননেক্সট টেকনোলজি, অ্যাকুয়ালিংক বাংলাদেশ, লিখো, শিক্ষা.এক্সওয়াইজেড, মজারু এড্যুকেশন, গ্রিন রিভোল্যুশন, ইনোভাস্ক্যান সল্যুশন, ফ্যাক্টরি নেক্সট, ব্রিঙ্গিন ইনস্ট্যান্ট হায়্যারিং অ্যাপ, কিডস্কুল, স্টাইলঅন, উৎসব প্লাটফর্ম, ইজিইবিলিং, নিয়োগ এবং ইয়োন টেকনোলজিস।
বৃহস্পতিবার অনুষ্ঠানের অংশীদার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা মোঃ আনোয়ার হাবিব কাজল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ৫ অক্টোবর দিনব্যাপী ওই প্রেগ্রামে হাতে-কলমে শিখিয়ে দেয়া হয় আমাজন ওয়েব সার্ভিসেস (অডঝ) প্ল্যাটফর্ম ব্যবহার করে কিভাবে একটি স্টার্টআপ ডিজাইন থেকে শুরু করে বিলিয়ন ডলারের কোম্পানি’তে রুপান্তর করা যায়। এটি ছিল বাংলাদেশের ছাত্র, স্টার্টআপ এবং উদ্যোক্তা যারা পরবর্তী বিলিয়ন-ডলারের কোম্পানি গড়তে আকাঙ্খিত তাদের লক্ষ্যে সারাদিনের একটি গুরুত্বপূর্ন ইভেন্ট। এটি উদ্ভাবন এবং সহযোগিতার একটি যাত্রা, যা অগ্রগামী কোম্পানিগুলির পরবর্তী প্রজন্মকে গঠন করার জন্য ডিজাইন করা হয়। দিনব্যাপী নিবিঢ় কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা ক্লাউড-নেটিভ অ্যাপ্লিকেশন, পরিষেবা হিসাবে সফ্টওয়্যার, বিশ্লেষণ এবং মেশিন লার্নিংয়ের জন্য অডঝ প্ল্যাটফর্মের সম্ভাব্যতাকে কাজে লাগানোর বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জন করেন।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), নলেজভেলি এবং বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল যৌথভাবে অ্যামাজন ওয়েব সার্ভিসেস (অডঝ) এর সহযোগিতায় অনুষ্ঠিত এই ইভেন্টে সবচেয়ে আকর্ষণীয় দিক ছিলো দেশি, বিদেশি এবং এডিব্লিউএস থেকে আগত ১০ জন এর অধিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্পীকার এবং প্রশিক্ষক যারা হ্যান্ডস ওন ওয়ার্কশপ গুলো পরিচালনা করেন।
প্রতিটা হ্যান্ডস অন ওয়ার্কশপের এর উপর ভিত্তি করে সকল অংশগ্রহনকারী একটি করে প্রেজেন্টেশন উপস্থাপন করেন এবং যেখান থেকে বিচারকদের রায়ের উপর ভিত্তি করে ৩৪ জনকে সম্প্রতি বিজয়ী ঘোষণা করা হয় এবং প্রত্যেক বিজয়ীর জন্য ১০ হাজার মার্কিন ডলার পুরস্কারের ঘোষণা দেয়া হয়। তাছাড়া ভবিষ্যতে এখান থেকে সফল হওয়া স্টার্টআপদের প্রকল্পগুলিতে অর্থায়ন করবে অ্যামাজন ওয়েব সার্ভিসেস এর অথারাইজড ঋণ প্রদানকারী সংস্থা ‘বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড’।







