বজ্রপাতের আগাম তথ্য মিলবে মুঠোফোনে

১৬ অক্টোবর, ২০১৯ ১৫:৩৭  
কালবৈশাখী, বজ্রপাত, ঘূর্ণিঝড়, ভারিবর্ষণ, তাপদাহ, শৈত্যপ্রবাহসহ সকল প্রকার আবহাওয়ার আগাম তথ্য মিলবে আপনার ফোনে। মিটিওরলজিক্যাল এন্ড রিলেটেড সার্ভিসেস লিমিটেড এই সেবা দিচ্ছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৩ দিন ব্যাপী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০১৯’ মেলায় ইনোভেশন জোনে এই সেবা গ্রাহকদের কাছে তুলে ধরছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি ডিজিবাংলাকে জানান, বাংলাদেশ বিমান বাহিনীর ৬ জন অবসরপ্রাপ্ত আবহাওয়া বিশেষজ্ঞ দিচ্ছেন এই সেবা। তারা জানান, রেজিষ্ট্রেশন করা থাকলে আগাম আপডেট মিললে ফোনে। দুই মাসের মধ্যে অ্যাপস আসবে। মাসিক ৬০ টাকা ও বছরের ৬০০ টাকায় এই সেবা মিলবে। প্রতিষ্ঠানটি আরাে জানান, পৃথিবীতে গড়ে প্রতিদিন ৮০ লক্ষ বজ্রপাত সৃষ্টি হয়। আগাম তথ্য জানা থাকলে বজ্রপাতের জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। বুধবার ( ১৬ সেপ্টেম্বর) শেষ হচ্ছে মেলা।